পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ীতে গাঁজার চাষ, গ্রেফতার -২

পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ীতে গাঁজার চাষ, গ্রেফতার -২

পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ীতে গাঁজার চাষ, গ্রেফতার -২

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ী থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন(২৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে গ্রাম পুলিশ আমিনের বসত বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুত মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটের বাড়ীতে অভিযান চালিয়ে ১০ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা রয়েছে বলে ওসি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *