চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার করা হয়েছে

চিলকা নদীতে মর্টার শেল উদ্ধার করা হয়েছে

পঞ্চগড়ে নদীতে পাথর উত্তোলনের সময়ে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে । বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদী থেকে শ্রমিকরা মর্টার শেলটি পান। এতে মূল্যবান কোনো বস্তু মনে করে তারা প্রথমে বিপজ্জনক বস্তুটি বাড়িতেদ নিয়ে যান।

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে চলে যান । পরে পুলিশ খবর পেয়ে সদর থানা একটি দল মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।এবিষয়ে পঞ্চগড়ের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন,নদীতে “বালু-পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *