নান্দাইলে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে গাছপালা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

নান্দাইলে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে গাছপালা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।


১৩ জুন/২৬ শুক্রবার সকালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চরশ্রীরামপুর গ্ৰামের আনন্দবাজার সংলগ্ন এস এম এ বি সিদ্দিক (৬৯) পিতা মৃত এস এম খালেক ১৯৯২ সনে ২০ শতাংশ ও ১৯৯৫ সনে ২৮’৫ শতাংশ প্রতিবেশী মোহাম্মদ জসিম উদ্দিন (৪৭) পিতা মৃত সমেদ আলী মুন্সী এর নিকট হতে সারে ৪৮ শতাংশ জমি সাফ কবলা দলিল মূলে ক্রয় করেন। এবং জমি বিক্রেতা জসীমউদ্দীন জমির দখল বুঝিয়ে দেন। জমি ক্রেতা সিদ্দিক এই জমির উপর ঘর নির্মাণ করে গাছ লাগিয়ে এযাবত ভোগ দখল করে আসছেন।

ইদানিং জমি ক্রেতা সিদ্দিক জমির নামজারি করতে গেলে দেখা যায় যে জমির একপাশে দাগ নাম্বার ভুল হয়েছে। বিষয়টি জমি বিক্রেতা জসিম উদ্দিনকে অবহিত করা হলে সামাজিকভাবে সালিশ বসে এবং সালিশি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দাগ নম্বর সঠিক প্রদানের সিদ্ধান্ত হয়। কিন্তু জমি বিক্রেতা জসীমউদ্দীন গড়িমসি শুরু করে এবং এক পর্যায়ে লোক মাধ্যমে দুই লক্ষ টাকা জমি ক্রেতা সিদ্দিক সাহেবের নিকট দাবি করে। সিদ্দিক সাহেব টাকা দিতে অস্বীকার করায় জসীমউদ্দীন তার সাঙ্গু পাঙ্গু নিয়ে ১৩ জুন ২৬ শুক্রবার সিদ্দিক সাহেবের বাড়ির কাঁটাতারের বেড়া ভেঙ্গে জোর করে গাছপালা কাটা শুরু করলে সিদ্দিক সাহেব ত্রিপল নাইনে ফোন দিয়ে থানা পুলিশ এনে হাজির করলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।এই বিষয়ে সিদ্দিক জানান দায়িত্বরত পুলিশ অফিসার মোঃ আসাদ বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত কাটা গাছগুলো সরাতে উভয় পক্ষকে নিষেধ করে যান এবং নান্দাইল মডেল থানায় অভিযোগ দাখিল করা হলেও এখন পর্যন্ত মামলাটি রেকর্ডভুক্ত হয়নি।

নান্দাইল মডেল থানায় যোগাযোগের চেষ্টা করলে মুঠো ফোন বন্ধ থাকায় থানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষ জসীমউদ্দীনের বাড়িতে গেলে তাকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে সাক্ষাৎ করবে বলে জানালেও আর কোন সাক্ষাৎ করেনি সহজ সরল সিদ্দিক গার্মেন্টসে দীর্ঘদিন যাবত চাকরি করেছেন। চাকরি শেষে অবসর সময়ে এখন বাড়িতে সময় কাটাবেন। গ্রামের কুচুক্রি মহল সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলছে।

প্রতিবেশী আব্দুল মতিন আবুল কাশেম ও আনোয়ার হোসেন জানান সিদ্দিক দীর্ঘদিন আগে এই জমি ক্রয় করে ঘর নির্মাণ করে ও বিভিন্ন রকমের ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছে ইদানিং জসীমউদ্দীন অন্যায় ভাবে সিদ্দিককে নানাভাবে হয়রানি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *