রক্ত লাগলে রক্ত নে মেহেদি রে ফিরিয়ে দে, মানববন্ধনে মেহেদির সহপাঠীরা

রক্ত লাগলে রক্ত নে মেহেদি রে ফিরিয়ে দে, মানববন্ধনে মেহেদির সহপাঠীরা
রক্ত লাগলে রক্ত নে, মেহেদি রে ফিরিয়ে দে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে? রামগঞ্জে স্কুল ছাত্র মেহেদী হত্যার বিচার দাবিতে আজ শনিবার (২০ জুন) সকাল ১১ টায় এমন সব স্লোগান দিয়ে নিহত মেহেদির সহপাঠীরা ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা বিভিন্ন ধরনের পোস্টার প্লেকার্ড ও ব্যানার নিয়ে সকাল ১১ টা হতে বেলা ১ টা পর্যন্ত বিভিন্ন স্লোগানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। তারা বলেন, আজ পাঁচ দিন অতিবাহিত হলেও মেহেদির খুনিরা কেউ গ্রেফতার হয়নি। আমরা প্রশাসনকে অনুরোধ করব তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
উল্লেখ্য যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসানকে মোবাইল চুরির অপবাদ দিয়ে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর বিপথগামী কিছু শিক্ষার্থী গত ১৬ই জুন মঙ্গলবার পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে মেহেদির বাবা গত বৃহস্পতিবার একাডেমির অধ্যক্ষ খন্দকার আব্দুল মন্নান ও শিক্ষার্থীসহ ১৮ জনের নামে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গতকাল ১৯ জুন শুক্রবার মেহেদী হত্যার ঘটনায় লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও নোয়াখালী এক চাটখিল আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিদ্যালয়টি পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *