সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো মেরামত কাজের উদ্বোধন

সিংড়ায় এমপি আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় বাঁশের সাঁকো মেরামত কাজের উদ্বোধন

মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর দমদমা পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিনের দুর্ভোগের কারণ হয়ে থাকা বাঁশের সাঁকো মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) ৬০-নাটোর ৩-সিংড়া এলাকার সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় এ মেরামত কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হিরাদুল ইসলাম হিরোসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর দমদমা পূর্বপাড়ার বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সাঁকোটি নষ্ট হয়ে যাওয়ায় প্রতিদিন চলাচলে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের। মেরামতের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্ন করে সাঁকোটি পুনরায় চলাচলের উপযোগী করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *